স্মরণ-কালের চাওয়া

 

সময় চাকা চলছে নিরবধি
অস্থির হচ্ছি-না, অসুস্থ-ও না,
গল্পে গল্পে কাটা সময়-মোহনীয়তা;
রিক্সার টুং টাং, মোটর বাইক আর গাড়ীর হুশ-হাস,
সবজী ওয়ালার হাঁকডাক,
এখন-ও সীমিত হয়ে প্রায় ঠিকঠাক সবকিছু,
বিদ্যুতের সামান্য আসাযাওয়া।

খুলে রাখা/দেওয়া দক্ষিণ-জানালা,
হৃদ-জুড়ানো বৃষ্টি-হাওয়া,
নিয়মমাফিক ট্রান্সট্রায়মারের কবিতায় মুখ-গোঁজা;

সবকিছু ফেলে রেখে/ফেলে দিয়ে, শূন্যতার অতৃপ্তি ছুঁয়ে
যতদূর হেঁটে গেলে, নির্বিঘ্নতার ছায়া পাওয়া যাবে
সেটুকুই শুধু খুঁজে নিতে চাই, স্মরণ-কালের দৃঢ়তায়;

ছবি নেটের।

16টি মন্তব্য

  1. সব কিছু চলছে নিরবধি
    নিয়মমাফিক সবই আছে ঠিক ঠিক
    তবুও একা এক ক্লান্ত-শ্রান্ত বিষণ্ণ কবি
    উদাস মনে তাকিয়ে আছে শূন্যে রেখে দৃষ্টি
    আপনজন/প্রিয়জনকে ভেবে পুড়ছে ধিক ধিক

    মন খারাপের সময়গুলো-
    মুঠো বন্দী করে হোক অজস্র সৃষ্টি

  2. সবকিছু ফেলে রেখে/ফেলে দিয়ে, শূন্যতার অতৃপ্তি ছুঁয়ে
    যতদূর হেঁটে গেলে, নির্বিঘ্নতার ছায়া পাওয়া যাবে
    সেটুকুই শুধু খুঁজে নিতে চাই, স্মরণ-কালের দৃঢ়তায়- এই কথাগুলোর সাথে আমি পুরোপুরি একমত। ভালো থাকবেন

  3. চারিদিকে অস্থিরতা, কেমন এক হাহাকার ঘিরে রাখে সারাবেলা। কখন হবে ভোর কে জানে ভোরের ঠিকানা।
    অনেক সুন্দর লিখেছেন হেলাল ভাই।
    শুভেচ্ছা জানবেন।

মন্তব্য করুন