মোবাইল বিল কমানোর নিঞ্জা টেকনিক

কেমন হয় যদি মোবাইলে কথা বলতে টাকার বস্তুা নিয়ে দৌড়াতে হয় !!!

আসলে যে হারে মোবাইলের কল রেট বাড়ছে তাতে একটু চালাক না হলে চলা খুবই মুশকিল 😃
তাই সেই বিষয়ে আপনাদের চালাক বানানোর জন্য কিছু টেকনিক শেয়ার করছি, যেগুলো আমার মতো হাড় কিপটা লোকজন অনেক আগে থেকেই করে, এখন থেকে চাইলে আপনিও করতে পারেন। দেশের টাকা অযথা বিদেশি দের দিয়ে লাভ কি?

১) সবসময় চেষ্টা করুন অনলাইনে কথাবার্তা, যোগাযোগ করার জন্য।
ফেসবুক, ইমো, হুয়াটসআপ বা আপনার পছন্দের যে কোন এপস।

২) এরপরও যদি আনস্মার্ট ফোন মানে বাটন ফোনে ফোন করতেই হয় তবে, কথা অল্প সময়ে সাজিয়ে নিয়ে বলে ফেলুন।

৩) সিমে ১ সেকেন্ড পালস এবং সর্বনিম্ন টাকা খরচ হয় এমন প্যাকেজ বা সিম নিন।

৪) ভুলেও মিনিট কিনবেন না। মিনিটে সাধারণত ১ সেকেন্ড পালস থাকে না।

৫) বড় এমাউন্ট ১০০ টাকার বেশী রিচার্জ অফারে যাবেন না, কারন ব্যাপারটা আসলে সিম কোম্পানির একটা কৌশল, মোবাইলে টাকা বেশী থাকলে একসাথে ১০-১৫ টাকার কথা বললেও টের পাবেন না, কোম্পানিও আপনাকে এলার্ট করবে না৷ টাকা খরচ বেশী হবে।
আবার অনেকের রিচার্জ অফারের টাইম শেষ কিন্তু টাকা শেষ হয়না

তাহলে কি করবেন?
ধরুন আপনার টার্গেট মাসে মোবাইলে কথা বলা বাবদ সর্বোচ্চ ৩০০ টাকা খরচ করবেন।

এখন আপনি ১ সেকেন্ড ১ পয়সা রেট চালু হয় এমন সিম বা প্যাকেজ নিবেন।
মাসে ৩০০ মানে দিনে ১০ টাকা। আপনি ২০ টাকার বেশী একবারে রিচার্জ করবেন না। এবং আপনার টার্গেট থাকবে এই ২০ টাকায় ২ দিন তো চলতে হবেই পারলে আরও একদিন বেশী হলে ভালো হয়।

এদিকে আপনার মোবাইলে টাকা একটু কমে গেলে কোম্পানি মেসেজ দিয়ে এলার্ট করবে। আপনি ব্যালান্স চেক করবেন, কোথাও কল করার আগে চিন্তা করবেন মোবাইলে টাকা নেই, সেই ভাবে কথা বলতে হবে।

আবার মোবাইলে টাকা শেষ হলে লোড করতে দোকানে যাওয়া নয়তো এপে ঢুকে রিচার্জ করা, এতোসব আলসেমির জন্য আরেকটু সময় বেশী পাবেন।

এভাবে হাড়কিপটা মেথডে চললে আপনার মোবাইল খরচ কমতে বাধ্য।

১ মাস এভাবে চলার পর জানাবেন কিন্তু কার কি অবস্থা। 😆

ধন্যবাদ সবাইকে।

 

25টি মন্তব্য

  1. অনেক দিন পরে এলে, সঙ্গে হাড়কিপ্টাকে!
    সঞ্জয় ভাই, কিছু সময় কিছু মুহুর্ত বিশেষ অফিস লাভ নাই গুরু কথা বলতেই হই।
    তবে দারুণ পরামর্শ মনে থাকবেই।

  2. আমিও চেষ্টা করি অনলাইনে যোগাযোগ করতে। ইদানিং অনেক খরচ হয় সিমে কথা বলতে। টেকনিক গুলো ভালো লাগলো হাড়কিপ্টে দাদা। কিপটামি করে কত টাকা বাঁচালেন তা-ও যদি জানাতেন আমাদের তাহলে আরো একটু সুবিধা হতো হিসাব করতে।

  3. আপনি জীবনে প্রেম করেননি বোঝা যাচ্ছে। সে সময় কি আর মনে থাকে টাকার হিসাব। এখন অনলাইনে কথা বলা হয়ে অনেক সেভ হয় তবে ফোনে কথা বলার একটা আলাদা মজা। নেট সমস্যা নেই।
    ভাই আমার দাঁড়া কিপটামী হবে না। আমি মিনিট কিনে যতো মন চায় কথা বলি।।

  4. হা হা হা হা হা হা…আগে হেসে নেই। আপনাকেই খুঁজছে বাংলাদেশ 😃😃 এতো দিন কোথায় ছিলেন দাদা? এমন সুপরামর্শ ছাড়া জীবনে উন্নতি অসম্ভব ব্যাপার। ভালো লাগলো

  5. হাহাহা, পোস্ট পড়ার পর নিজেকে তো এখন থেকেই চালাক মনে হচ্ছে!! এবার এই টেকনিক কর্মে লাগাতে পারলেই নিঞ্জা হয়ে যাবো 😀😀
    দারুণ একটা রম্য দিলেন।
    শুভ কামনা 🌹🌹

  6. নিঞ্জা টেকনিক তো শিখলাম। কিন্তু সমস্যা আছে আমার ভিন্ন রকম।
    01711……..দিয়ে শুরু আমার জিপি নাম্বার টা আমি বাদ দিতে পারিনা। পোষ্ট পেইড এই নাম্বার মাইগ্রেশন করা যায় না। প্রতি মিনিট প্রায় দুই টাকা খরচ হয়। বাধ্য হয়ে মিনিট কিনি।
    কয়েকদিন আগে মেসেজ পেলাম ৫৪ পয়সা/ মিনিট ( ১০ সেকেন্ড পালস )। এটি করিনি এখনো। কারণ এদের যে কোনো অফারই পুর্বের চেয়ে বেশী লাভের ধান্ধা থাকে।

    অন্য নাম্বার দিয়ে কল দিয়ে কথা বলবো ভাবছি।
    উপকারী পোষ্ট।
    শুভ কামনা।

    1. ডাবল সিমের মোবাইল নেন, একটা সিম দিয়ে কল রিসিভ করুন।
      আরেকটা দিয়ে কল করুন, আমার স্কিটো সিমে সারাবছর ১পয়সা প্রতি সেকেন্ড অফার থাকে। কোন প্যাকেজ একটিভ করা লাগেনা।

      আমি আবার ২ সেকেন্ডে কথা শেষ করতে পারি, তাই ১ সেকেন্ড পালস কাজে লাগে, ধরেন কারও ১০টায় আসার কথা ফোন করে বললাম দোকানে আছি চলে আসো।

মন্তব্য করুন