মরা-বাঁচা

সে বলে, ‘আমি মরি নাইইই’
‘আমিও না’, আমি বলি;
কে-রাখে কার মরা-বাঁচার খবর!
কে কার হিশেব রাখে, কেউ বেঁচে বেঁচে মরে,
কেউ মরেই বাঁচে;
আমি কিংবা সে, কেউ-ই মরিনি, মরবো-ও না,
মরা কিংবা বাঁচা খুব-ই কঠিন এক খেলা,

বুকে ছুড়ি-গাথা দিয়ে কর্কশ হাওয়ায় মৃত ভেবে
বা মেরে ফেলে গেলে পাথরের অচেনা রাজ্যে!
মরিনি, মরেনি সে-ও, কেউ কেউ মরে-না,
মারে শুধুই মারে; দুঃখ আসে বারে বারে
কষ্টের জীবন নিয়ে;

শোকার্ত টিউলিপ উদ্বিগ্নতায় জেগে থাকে
আকাশের ছবিমালা বুকে নিয়ে,
জেগে জেগে হৃদ-চোখ বুজে থাকলে
আমরা মৃত-ই বলি তাকে;

22টি মন্তব্য

  1. “কে কার হিশেব রাখে, কেউ বেঁচে বেঁচে মরে,
    কেউ মরেই বাঁচে”
    কেউ নিকোটিনে হেঁচে-কেশে শ্বাসবন্ধ হতে হতে বাঁচে।

    “কেউ কেউ মরে-না,
    মারে শুধুই মারে;”
    মৃত্যু নিজে কখনও মরেনা, কেবলই মারে।

    “জেগে জেগে হৃদ-চোখ বুজে থাকলে
    আমরা মৃত-ই বলি তাকে;”
    প্রতিরাত চোখ বন্ধ হয় মৃত চোখের মতো।

    কুবিরাজ ভাই আজ ব্যথা নিয়ে বসেছি মন্তব্য করতে। বুঝছেন? আরেকটা গিফট পাওনা রইলো কিন্তু! 😀

  2. বেঁচে থাকি। ভাবি বসে প্রাণ আছে তো এই বাঁচায়!
    পাথরের মতো কঠিন হয়ে বসে ভাবি। জড় হয়ে তাকিয়ে দেখি।
    দুঃখকে ঝেড়ে বেঁচে উঠি আবার।
    কেউ মারে কেউ বাঁচায় এই তো জীবন।
    ভাল, ভাল, বেশ, বেশ।

      1. ১৭ সালের পর কি পুরা ১৮ আমি গায়েব ছিলাম? এতোদিন পর অদেখা মন্তব্য ।। ই আল্লাহ এতো জ্ঞ্যায়ানী( জ্ঞানী) ভূত হয়ে কি করলাম। ব্লগে এলাম না তো একটা বছর আমি ছিলাম কই। উহহহ নিজের উপর তো সত্যি সন্দেহ হচ্ছে। আমি আসল ভূত নয় তো?

    1. প্রশ্ন-ই আসে না, আপনি অমর-অজর!!

      আপনি আপনি!! আপনি আপনি-ই তা ভাবতে চাই, হোক তা অতি সাময়িক,
      তবুও-তো স্বজন, যে থেকেই যায় অন্তরে (চিপা-চাপায় হলে)।
      অচিরেই আরও ভাল থাকবেন এই কামনা-ই করি।

মন্তব্য করুন