বদলে যাব না

বদলে যেতে যেতেও যাইনি,
শ্লথ চাকায় ঠেস দিয়েও দাঁড়াইনি
বিপুল ব্যাপ্তির গাছের আড়ালে,
চুপিসারে পথের উন্মুক্ততাও খুঁজে পাইনি।
বিষাদ মুখোশের পদচিহ্ন খুঁজে খুঁজে পথ হারাইনি,
ফুলের সম্ভারে নিখুঁতের সুখও খুঁজিনি;
এক মুজরোয় রাত পার!!এমন ভাবনাও ভাবিনি,
অঝোরের বাচালতায় থমকে যাইনি।
মাটির অনুজ্জ্বল বাদামী নকশায় গাছেদের ছায়ায়
ফুলেদের চঞ্চল চঞ্চলতায় হাঁ হইনি
হব-ও না।

14টি মন্তব্য

  1. সব কিছু যে বলদে গিয়েছে এমন নয়, পরিবর্তনই জীবন এই কথাটা মানতে পারি না আমি, আমি যা তাই আমার জীবন।

    সবার সাথে বদলে গেলে পার্থক্যটা থাকলো কোথায় অন্যদের সাথে?

  2. একরাত পার করতে কতো মুজরা লাগে কুবিভাই ;?
    পথের উন্মুক্ততা চুপিসারে কেন খুঁজতে গিয়ে হোঁচট খাব!
    কখনো কখনো অন্যের রঙে রাঙিন হতে সমস্যা কি শুনি

মন্তব্য করুন