উত্তাল মার্চ

===========================
একুশের তীব্র মেঘের ঘনঘাটা পর
৭ মার্চের ভাষণ! তারপর ২৬ মার্চ
স্বাধীনতার ঘোষণা; যার যাহা কিছু আছে
তাই নিয়ে মুক্তিযুদ্ধে জাপিয়ে পরল;

উত্তাল রক্ত বাতাস যেনো ঘন থেকে ঘনত্ব হলো;
তখন রক্তিম লাল সবুজের আকাশ-
প্রায় নয় মাস যুদ্ধের পর হানাদারবাহিনী মুক্ত হলো,
আমরা স্বাধীন হলাম অথচ স্বাধীনতার সুফল
ভোগ করতে পারচ্ছি না,

এখনো লালেটে হায়নার দল উত্থ পেতে আছে-
বিষধর কালনাগীনির মত ছবল মারবে বলে,
অতঃপর ৭ মার্চ আবার ফিরে আসো,
২৬ মার্চ আবার নতুন করে স্বাধীনতা ঘোষণা কর!
কেনো না আমরা নতুন করে স্বাধীনতার সুফল ভোগ করতে পারি;
ফিরে এসো- ফিরে এসো-৭ মার্চ কিংবা ২৬ মার্চ!
তুমি তো উত্তাল বাতাস স্বপ্ন দেখাবার মাঝি মাল্লার হাল!
তুমি তো সেই দিনের উত্তাল মার্চ।

১৭ ফাল্গুণ ১৪২৬, ০১ মার্চ ২০
———————————–

22টি মন্তব্য

  1. পহেলা মার্চের সুন্দর আহ্বান। ফিরে আসুক ৭ই মার্চ বা মার্চের ২৬। কিন্ত না আসুক ২৫শের কালো রাত্রী। যে রাতের শোক বাঙালি এত বছরে ভুলতে পারেনি, তারা আরেকটা কালরাত্রীর শোক কিভাবে গ্রহণ করবে!!

    ভালো লিখেছেন। ছোট ছোট কিছু বানান সম্পাদনা করে নিয়ে আরও ভালো লাগতো 🙂

    শুভ কামনা 🌹🌹

  2. এখনো লালেটে হায়নার দল উত্থ পেতে আছে-
    বিষধর কালনাগীনির মত ছবল মারবে বলে,
    অতঃপর ৭ মার্চ আবার ফিরে আসো,
    ২৬ মার্চ আবার নতুন করে স্বাধীনতা ঘোষণা কর!

    চমৎকার অভিব্যাক্তি।সত্যিইতো এখনো আমরা পরাধীনতার মাঝেই যেন আছি।এখনো লক্ষ্যে অলক্ষ্যে বহু হায়নাদের বিচরণ এ দেশে ।অগ্নিঝরা মার্চে চমৎকার কবিতা নিয়ে এলেন।ধন্যবাদ লিটন ভাইয়া।

  3. হুম ফিরে আসুক উত্তাল ৭ই মার্চ। যার জন্য স্বাধীনতা পেয়েছিলাম। নতুন করে আরেকটা যুদ্ধ চাই সব জঞ্জাল দূর করার জন্য । ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা রইলো

  4. “ফিরে এসো- ফিরে এসো-৭ মার্চ কিংবা ২৬ মার্চ!
    তুমি তো উত্তাল বাতাস স্বপ্ন দেখাবার মাঝি মাল্লার হাল!
    তুমি তো সেই দিনের উত্তাল মার্চ। “
    ভালো লাগলো। শুভ কামনা।

  5. মার্চ মাস আসলে এমনিতেই মনে পড়ে যায় সেই ভয়াল অগ্নিঝরা মার্চের কথা। আবার কেউ-না-কেউ মনে করিয়ে দেয় ফেলে আসা দিনগুলোর কথা। ১৯৭১ খৃস্টাব্দের সাক্ষী আমি। তাই মনে পড়ে।
    কবিতার ছন্দে খুব ফুটিয়ে তুলেছেন সেই মার্চের ইতিহাস। শুভকামনা থাকলো।

মন্তব্য করুন